1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 11:05 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সড়ক পরিবহন আইনে জরিমানা আদায়

  • Update Time : Sunday, February 1, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার বিভিন্ন জনবহুল পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়।

​অভিযানটি পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

​আদালত সূত্রে জানা গেছে, এদিন বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা দোয়েল চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর ৬৬ ধারায় বেশ কিছু মামলা ও জরিমানা আদায় করা হয়।

​অভিযান চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সাধারণ মানুষকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং জননিরাপত্তায় প্রশাসনের এই নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
​এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd