1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 1:59 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

ধনবাড়ী যদুনাথপুরে নিখোঁজ শিশু মারিয়া ম*-র*-দেহ উদ্ধার

  • Update Time : Monday, February 2, 2026

হাফিজুর রহমান
স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ধনবাড়ীর যদুনাথপুরের বারইপাড়ায় ৭ বছর বয়সী এক শিশুর বস্তা বন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(১ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যাক্ত ঘর থেকে শিশু মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বড় ভাই মোঃ জুবায়ের হোসেন জানান, গত ২৬ জানুয়ারী ২০২৬ ইং তারিখে সোমবার বাড়ী থেকে নিখোঁজ হয় মারিয়া আক্তার মীম। বোন তৃতীয় শ্রেনীর ছাত্রী মারিয়া(৭)। এলাকায় মাইকিং সহ অনেক খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে সন্দেহজনক ভাবে পাশের বংশাই নদীতে খোঁজাখুঁজি করি। নদীর গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

এঘটনায় মারিয়ার বাবা মোঃ উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ শে জানুয়ারী) ধনবাড়ী থানায় সাধারণ ডায়রী করেন । এর পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। এর মধ্যেই গতকাল রবিবার(১লা ফেব্রুয়ারি ) ভোরে স্থানীয় মুসল্লিরাা ফজর নামায শেষে বাড়ী ফেরার পথে রাস্তার পাশের মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভিতর থেকে দুর্গন্ধ পায়। স্থানীয়রা পরিত্যাক্ত ওই ঘরে খোঁজাখুজি শুরু করে ঘরের ভিতরে থাকা এক স্টীলের বাক্সে বস্তাবন্ধিবস্থায় শিশু মারিয়া র লাশ দেখতে পায়।
পরে পুলিশ কে খবর দিলে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ।
সেই সাথে পরিবারের সন্দেহ করা, স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন(২৫) ও আ: রহিমের ছেলে রাফিউল(১৬) দুজনকে পুলিশ থানায় নিয়ে যায়।

এঘটনায় মারিয়ার বড় ভাই জানান,আমার বোন শিশু মারিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবী করছি।
নিহত শিশুর মা জবেদা, নানা ময়নাল হোসেন ও পরিবারের সহ এলাকাবাসী, প্রশাসনের নিকট, শিশু মারিয়া হত্যাকারী সহ যারা জড়িত, তাদের কে দ্রত গ্রেপ্তার করে উপযুক্ত বিচার,ফাঁসির দাবী জানান ।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রত দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এঘটনায় সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম ও ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শণ করেন।
সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম জানান, বস্তাবন্ধিবস্থায় ঘরের ভিতরে লাশের গন্ধ পাওয়া যায় এমন খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার তদন্তরে স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ময়েন উদ্দিনের ছেলে সুমন(২৫) ও আ: রহিমের ছেলে রাফিউল (১৬) দুজনকে পুলিশি হেফাজতে ধনবাড়ী থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে। শিশু মারিয়া নিখোঁজের পর মারিয়ার বাবা মোঃ উজ্জল হোসেন গত শুক্রবার (৩১ শে জানুয়ারী) ধনবাড়ী থানায় সাধারণ ডায়রী করেছেন। এ ব্যাপারে নিহত শিশুর বাবা মোঃ উজ্জল হোসেন বাদী হয়ে গতকাল ০১/০২/২০২৬ ইং তারিখে একটি মামলা দায়ের করেন,

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd