1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 6:26 pm
শিরোনামঃ
জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল  আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার নেত্রকোনায় ভুয়া’ ওয়ারিশান সনদে মেয়েদের বঞ্চিতের অভিযোগ, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, February 2, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ফিংড়ী ইউনিয়নবাসীর আয়োজনে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সরদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

স্বাধীনতা বিরোধীদের দ্বারা দাজ্জালের ফিতনা সৃষ্টি করে ভোটারদের বেহেশতের প্রলোভন দেখাচ্ছে। প্রলোভনে পড়বেন না, ধানের শীষকে বিজয়ী করুন। বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। আমল ঠিক না থাকলে বেহেশতে যাওয়া যাবেনা। দাজ্জালের ফিতনা সৃষ্টিকারী স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ চলে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল পুনরায় চালু করা হবে।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী খান বিকু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর, জেলা ছাত্রদল নেতা আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টুটুল প্রমুখ।

ফিংড়ী ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

এসময় ফিংড়ী ইউনিয়নের আয়োজনে গোবরদাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। হাজার হাজার জনতা গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিংড়ি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু জাফর ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd