1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 12:42 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা।

  • Update Time : Monday, February 2, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে স্বতন্ত্র  সাংসদ  প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে।
 
সোমবার (২ফেব্রুয়ারি) অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল ও বারপাইকা গ্রামে গণসংযোগ ও একাধিক জনসভায় অংশ নেন তিনি।রাণীদিয়া, কাকরিয়া ও রাজাপুর গ্রামের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি বিগত সময়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য থাকাকালীন আপনাদের এলাকার অর্ধেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে রেখেছি।
 
সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,“অরুয়াইল চেত্রানদীর ওপর ব্রিজ এবং রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর ও দুবাজাইলের পাকা সড়কের জন্য আমি এমপি থাকাকালীন ডিও লেটারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে একনেক সভায় অনুমোদন করিয়েছি। আপনারা যদি ১২ ফেব্রুয়ারি হাঁস মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে আগামী নির্বাচনে পাকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। উন্নয়ন না করতে পারলে আমি আর ভোট চাইতে আসব না।”
 
মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাজাপুর, দুবাজাইলসহ মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধে সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজন নিয়ে সকালেই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। কোনো শিয়াল যেন আমার হাঁসের ডিম বা হাঁসের ছানা চুরি করতে না পারে—আপনারা পাহারা দিয়ে রাখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd