1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 3:27 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে নতুন শিক্ষা অফিসারের বর্ণাঢ্য অভিষেক: শিক্ষার মানোন্নয়নে একঝাঁক নির্দেশনাসহ নতুন দিগন্তের সূচনা:

  • Update Time : Monday, February 2, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ :

কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিবেশ আজ ছিল উৎসবমুখর। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিবার।
সোমবার ( ২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন নবাগত শিক্ষা অফিসার মহোদয়। তাকে বরণ করে নিতে উপস্থিত হয়েছিলেন জেলার শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুজ্জামান, শিক্ষা অফিসার, ঝিনাইদহ সদর।অশোক কুমার সরকার, সাবেক শিক্ষা অফিসার, কোটচাঁদপুর। আরো উপস্থিত ছিলেন একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস.এম. হুমায়ুন কবির এবং শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের একঝাঁক সিনিয়র ও জুনিয়র শিক্ষকমন্ডলী।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর নবাগত শিক্ষা অফিসার জনাব মোঃ বাকী বিল্লাহ মহোদয় উপস্থিত শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, স্মার্ট শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরীক্ষার ফল সন্তোষজনক পর্যায়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নির্দেশনা প্রদান করেন।তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার আলো প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে তাদের আন্তরিকতার জন্য বিশেষ ধন্যবাদ জানান। কোটচাঁদপুর মাধ্যমিক শিক্ষা পরিবারের এই উদ্যোগ স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd