1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 10:41 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, February 3, 2026

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সাদেকুল ইসলাম মহোদয়ের অবসরগ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার, ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আলী সাইফ।

এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তাওসীফ হোসেন, শাফি শাহরিয়ার ভাষা ও শাখাওয়াত হোসেন আশিক। তারা তাদের প্রিয় শিক্ষকের স্নেহ, শাসন ও অনুপ্রেরণার নানা স্মৃতি তুলে ধরেন আবেগভরে।
সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু, আনোয়ার জাহান, এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও আব্দুল বাশির। তারা মোঃ সাদেকুল ইসলামের সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতার প্রশংসা করেন এবং তাঁর কর্মজীবনের নানা দিক আলোকপাত করেন।
এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মতিন।

বিদায়ী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, আজকের এই মুহূর্ত আমার জীবনের এক আবেগময় অধ্যায়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি মুখ আমার হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন।
আমি যদি কোনো শিক্ষার্থীর জীবনে সামান্য আলো জ্বালাতে পেরে থাকি, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। সহকর্মীদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথচলা কখনোই সম্ভব হতো না।
আজ অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি কখনো বিদায় নিচ্ছি না। এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যায়, শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে—এই কামনাই রইল।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস। তিনি তাঁর বক্তব্যে মোঃ সাদেকুল ইসলামকে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের অধিবাসী। তিনি ১৯৯৪ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে পুনরায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদায় সংবর্ধনার শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd