1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:00 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে গরু চুরি ও ৫ কেজি গাঁজাসহ তিনজন আটক

  • Update Time : Tuesday, February 3, 2026

(কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কুড়িগ্রাম ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। বিজিবি আটক ব্যক্তিদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করলে নিয়ম অনুযায়ী তাদের আদালতে প্রেরণ করা হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভারতীয় সীমান্তের কাটাতারের নিকটবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে দুটি গরু চুরি করে বাংলাদেশে আনার সময় স্থানীয় জনতা তিনজনকে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে ১৫ বিজিবির অধীনস্থ ই কোম্পানির শিংঝাড় বিওপি থেকে হাবিলদার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে ১নং আসামি মো. হায়দার আলী (৩১)-এর হেফাজত থেকে সাদা-লাল কস্টেপে মোড়ানো ভারতীয় মাদকদ্রব্য গাঁজার একটি টোপলা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার ওজন কস্টেপসহ মোট ৫ (পাঁচ) কেজি ২০০ গ্রাম, যা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— ১. মোঃ হায়দার আলী (৩১), পিতা- মৃত সোহরাব আলী, মাতা- মোছাঃ হালিমা, ২. মোঃ সজিব (২৫), পিতা- মোঃ মোসলেম উদ্দিন, মাতা- মোছাঃ লাভলী বেগম, ৩. মোঃ শেখ ফরিদ (৪০), পিতা- মোঃ আবু তালেব, মাতা- মোছাঃ ফিরোজা বেগম। সকলের ঠিকানা: শিংঝাড় গ্রাম, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

বিজিবির বরাতে জানা যায়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত এজাহার দায়ের করা হয়েছে।

এদিকে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের দুটি গরু বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd