1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 4:36 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ধানের শীষে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ করেছেন এডভোকেট শাহের পাঠান

  • Update Time : Tuesday, February 3, 2026

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ (১২ ফেব্রুয়ারী) নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের পক্ষে গণসংযোগ করেছেন ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর খান পাঠান শাহের। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ও কুড়পাড় এলাকায় গণসংযোগ করেন, যা শেষ হয় বনুয়াপাড়া মদন বাস স্টেশন এলাকায় গিয়ে। গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এডভোকেট কে আর খান পাঠান শাহের।

গণসংযোগে তিনি বলেন,নেত্রকোনা-২ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আনোয়ারুল হক ভাইকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নেত্রকোনা হিসেবে গড়ে তুলা হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। উপস্থিতি সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সবাই যার যার এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। এবং অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের সকল ভোটারদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে ধানের শীষের বিজয় হবে, দেশের বিজয় হবে জাতির বিজয় হবে।গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচনে সকল ভোটার আনোয়ারুল হক ভাইকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় স্থানীয় বিএনপি নেতারা জানান, নেত্রকোনা-২ আসনে অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ভাইয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে তারা আশাবাদী। গণসংযোগ শেষে নেত্রকোনা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন এডভোকেট কে আর খান পাঠান শাহের। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd