1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:00 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক মসলা ব্যবসায়ী

  • Update Time : Tuesday, February 3, 2026

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে রাজনৈতিক পদ পরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকান ঘর দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারী বাদ আসর কালিবাড়ী হাটের মুরগী হাটির সামনে স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানটি মূল মালিক মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান,তার বাবা দীর্ঘকাল ধরে ওই দোকানে ব্যবসা করে আসছিলেন এবং সরকারিভাবে দোকানটি তাদের বরাদ্দ দেয়া ছিল। তবে গত ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময় আব্দুল মোতালেব ও তার স্ত্রী পবিত্র হজ পালনে দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই সুযোগে জনৈক ‘মিলন’ নামের এক ব্যক্তি দোকানটি অবৈধভাবে দখল করে নেয়।

দীর্ঘদিন পর “স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতি”র নেতাদের মধ্যস্থতায় দোকানটি উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী সোহেল সরকার,ব্যবসায়ী নুরে আলম,বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার হোসেন হযরত,তরুণ সমাজ সেবক অর্ণব আহমেদ সামিদ,মেহেদী হাসান গালিব এবং শাওন মন্ডল প্রমুখ।

এছাড়াও স্থানীয় হাট-বাজার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা এই সময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন,ক্ষমতার দাপটে কারও সম্পদ দখল করা বর্তমান সময়ে বরদাশত করা হবে না। ন্যায়ের পথে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা সব সময় কাজ করে যাবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd