1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 4:37 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত।

  • Update Time : Wednesday, February 4, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

আজ পবিত্র শবে বরাত, যা মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত  রাত উদযাপিত হচ্ছে। মাগরিবের নামাজের পর থেকেই উপজেলার সকল মসজিদ, বিভিন্ন দরবার, মাদ্রাসা,খানকাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়ে ইমান – খতিবদের, পবিত্র শবে বরাত সম্পর্কে ওয়াজ নছিহত শ্রবণ করেন । অনেকেই সারা রাত নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আজকার দোয়া ও মিলাদ – কিয়ামের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন।

শবে বরাত উপলক্ষে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত ইবাদত-বন্দেগির পাশাপাশি আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করে থাকেন। অনেকেই পরদিন নফল রোজা রাখেন, যা ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নত।
নাসিরনগর উপজেলায় শবে বরাতের অন্যতম ঐতিহ্য হলো হালুয়া-রুটি তৈরি ও বিতরণ। পরিবারগুলোর মাঝে এ ঐতিহ্য শত শত বছর ধরে চলে আসছে।

এছাড়াও পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাক্তি উদ্যোগে দোয়া- মাহফিল ও মিলাদ – কিয়ামের আয়োজন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত পালনের প্রথা ভিন্ন হলেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পাশাপাশি তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে এটি বিশেষভাবে উদযাপিত হয়। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এর প্রচলন তুলনামূলক কম।
সারা রাত ইবাদত-বন্দেগি শেষে ফজরের নামাজে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd