1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:00 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

  • Update Time : Wednesday, February 4, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

বৈষম্যহীন ৯ম পে স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়  কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে নাসিরনগর উপজেলা কল্যাণ ফেডারেশন শাখার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।তাদের দাবিগুলো হলো- অনুপাতে ১২ গ্রেডভিত্তিক নতুন পে-স্কেল নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করা, দ্রুততম সময়ে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করা। এছাড়া তারা জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক একটি বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এলজিইডি অফিসের হিসাবরক্ষক মোঃ ফরিদুল হক,পরিবার পরিবার পরিকল্পনা অফিসের হিসাবরক্ষক মীর মোশারফ হোসেন,উপজেলা পরিষদের সিএ মোঃ রাশিদুল হাসান,উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ রমজান মিয়া,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শরিফা আক্তার,পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শিকা রাজিয়া সুলতানাসহ উপজেলা কমর্চারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

মোঃ ফরিদুল হক বলেন, বাংলাদেশে কোন বৈষম্য যেন না থাকে, এই জন্য আপনাকে সবাই দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের যত কর্মচারী আছে, কর্মকর্তা আছে, বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কথা চিন্তা করে আপনি আমাদের এই পে-স্কেলের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবেন বলে আমরা আশা করি। যদি এটা বাস্তবায়ন করেন, সকল বাংলাদেশের যারা এই পে-স্কেলের সুবিধা পাবে, আজীবন তারা মনে রাখবে। শুধু তারাই না, তাদের ফ্যামিলি যারা থাকবে প্রত্যেকেই আজীবন আপনার এই পে-স্কেলের কথা তারা স্মরণ রাখবে। উপজেলা পরিষদের সিএ মোঃ রাশিদুল হাসান বলেন, কর্মচারীরা একত্রে একাত্মা ঘোষণা করে যোগ দেন। আমাদের আগামী ৬ ফেব্রুয়ারি নবম পে স্কেলের দাবী বাস্তবায়নের কর্মসূচিতে সকল কর্মচারীর অংশগ্রহণের আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd