1. admin@moheshpurnews24.com : admin :
February 5, 2026, 12:46 am
শিরোনামঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকনের ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠকে। কেউ যদি ভাবে মার্কার ওপর চড়ে তরী পাড় হবেন, তা হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড গাইবান্ধায় ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া চেয়ারম্যানকে শোকজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরপাড়ায় ব্যানার ফেস্টুন লাগাতে ব্যস্ত যুবনেতারা আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়। নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকনের ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠকে। কেউ যদি ভাবে মার্কার ওপর চড়ে তরী পাড় হবেন, তা হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড গাইবান্ধায় ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া চেয়ারম্যানকে শোকজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরপাড়ায় ব্যানার ফেস্টুন লাগাতে ব্যস্ত যুবনেতারা আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়। নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান

আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়। নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

  • Update Time : Wednesday, February 4, 2026

খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  (৪ ফেব্রুয়ারী) বিকেলে গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গাউছিয়া আজিজিয়া শাহ আব্দুল্লাহ (রঃ) দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী -পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গোকর্ণ ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস খানের সভাপতিত্বে ও গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাবেক ক্ষুদ্র সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসির নগর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ভাটি অঞ্চলের কিংবদন্তি রাজনীতিবীদ মাটি ও মানুষের জননন্দীত নেতা এস এম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর সংসদীয় ২৪৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, জেলা আইনজীবী সমিতির ২ বারের সাধারণ সম্পাদক ও ২ বারের সভাপতি ও তিন বারের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন, অন্যান্যদের
  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফরহাদ মেম্বার, উপজেলা জাতীয় নাগরিক  পার্টি (এন সি পি) উপজেলা শাখার সম্মানিত সদস্য মোঃ সোহেল আহমেদ, উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী হাসনাহেনা, বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ওয়াজউদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য আশ্রাফুল আলম বাবুল,গোকর্ণ ইউনিয়ন যুবদলের নেতা উজ্জ্বল মিয়া, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মীর মোস্তফা জালাল, ইউনিয়নের যুব দলের সাবেক সভাপতি জালাল পাঠান, উপজেলা যুব দল নেতা হোসাইন ভূঁইয়া, হাবিবুর রহমান,উপজেলা যুব দল সাবেক যুগ্ম আহবায়ক ফারুক খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আকবর ,ভলাকুট ইউনিয়ন বিএনপি নেতা আলী আযম, উপজেলা বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম ইউনুস,বিএনপি নেতা আলাউদ্দিন, উপজেলা তরুণ দলের যুগ্ন আহবায়ক মোঃ মালেক শাহ,গোকর্ণ ইউনিয়ন তরুণ দলের আহবায়ক আবু লায়েছ খান, গোকর্ণ ইউনিয়ন যুবদলের আঃ হালিম,ইউনিয়ন যুব দল নেতা শাহজাহান,ইউনিয়ন  ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুব দল নেতা আব্দুল হক, কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ তপু,উপজেলা যুবদল নেতা, হোসাইন আহমদ, বিএনপি নেতা হামিদ মিয়া, গোকর্ন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি চৌধুরী ডালিম, ফান্দাউক ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সাবেক যুগ্ম সম্পাদক  ফারুক খান, তরুণ দলের সভাপতি তৌহিদ মিয়া, নাসির নগর উপজেলা তাঁতী দলের সভাপতি শেখ দুলাল এছাড়া অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান বক্তা স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়। দীর্ঘ ৪০টি বছর আপনাদের সাথে নিয়ে এক সাথে  রাজনীতি করেছি, সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভৌতপুর্ব পরির্বতন আমার পরিকল্পনা, নাসিরনগর উপজেলার প্রতিটি  মানুষ যাতে বাড়ি থেকেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত নিতে পারে, চিকিৎসার অভাবে একটি শিশুকেও তার মায়ের কুলে মরতে দিবো না। সেজন্যে আমি,প্রতিশ্রুতি দিচ্ছি যে, ৫০ শয্যার হাসপাতালটি ১০০শয্যায় উন্নতি করবো,ভাটি অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিব। এছাড়াও প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের সু-ব্যবস্থা করে স্বাস্থ্য খাতের সমস্ত অনিয়ম দূর করে এবং বেকার সমস্যা সমাধান কল্পে যুগোপযোগী প্রদক্ষেপ সহ ভাটি অঞ্চলের নানামুখী সমস্যা সমাধান ও মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও নানামুখী  সমস্যা দুরভীত করে শান্তি,সমৃদ্ধ, সম্পপ্রীতি ও আলোকিত নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। আগামী নির্বাচনে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd