1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 5:57 am
শিরোনামঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া চেয়ারম্যানকে শোকজ

  • Update Time : Wednesday, February 4, 2026

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে টেন্ডার ছাড়াই পুরোনো ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া ইউপি চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন।
আগামী তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি। মো. মোকলেছুর রহমান মন্ডল উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মৃত নুরুল হক মন্ডলের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি জানান, ওই চেয়ারম্যান টেন্ডার ছাড়াই পুরোনো ব্রিজ ভেঙে ইট ও লোহা তার বাড়িতে নিয়ে যান।
বিষয়টি আমরাও জানি না। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জানতে পাই। আইনীভাবে কাজটি চেয়ারম্যান ঠিক করেননি। সে কারণে তাকে এ নোটিশ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
জবাব সন্তোষজনক না হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওই ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের উত্তরপাড়ার আলম মিয়ার বাড়ি সংলগ্ন ছিল ব্রিজটি। পুরাতন হলেও ওই ব্রিজ দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd