1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 5:57 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

সুসং সরকারি কলেজ পরীক্ষা চলাকালীন রাজনৈতিক সমাবেশ,বিঘ্নিত শিক্ষা কার্যক্রম

  • Update Time : Thursday, February 5, 2026

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে ২য় বর্ষের সমাপনী (টেস্ট) পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যেই রাজনৈতিক সমাবেশের আয়োজন করায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) সকাল থেকেই কলেজের মাঠে লোকজনের সমাগম শুরু হয়, যা পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে। কলেজ সূত্রে জানা গেছে, আজ প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ দুইধাপে পরীক্ষা (টেস্ট পরীক্ষা) চলছিল।

কিন্তু দুপুর ১১টার পর থেকেই সমাবেশের জন্য বিপুল সংখ্যক মানুষ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। পরীক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে পরীক্ষায় ব্যস্ত, তখন মাঠের এই শোরগোল ও লোকজনের উপস্থিতি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুসং সরকারি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সমাবেশের জন্য তিনি কোনো অনুমতি দেননি। তার দাবি, আয়োজকরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন।

এদিকে দুপুর ১২টা থেকে সমাবেশ শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই লোকজন মাঠে ভিড় করতে শুরু করেন। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালীন এমন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মতে, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে মাঠে রাজনৈতিক সমাবেশ চলতে পারে না। কলেজ কতৃপক্ষ জানিয়েছেন বিকেল ৩টা থেকে মাঠে সমাবেশ হলে তাদের কোন সমস্যা হওয়ার কথা না। নির্ধারিত সময়ের আগে মাঠে জনসমাগম হয়ে থাকলে বিষয়টি দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd