1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 4:45 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : Thursday, February 5, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জনাব মাজারুল ইসলামের পক্ষে কিশোরগঞ্জ সদর তাতী দলের উদ্যোগে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ কিশোরগঞ্জ সদর উপজেলার ভরপুল এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে তাতী দলের নেতাকর্মীরা সরাসরি সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় এলাকার দোকানদার, রিকশাচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

প্রচারণাকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাজারুল ইসলামের রাজনৈতিক অবস্থান, জনসম্পৃক্ততা ও এলাকার প্রতি তার অঙ্গীকারের কথা তুলে ধরেন। তারা জানান, কিশোরগঞ্জ–১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি অত্যন্ত জরুরি।
নেতৃবৃন্দ আরও বলেন, ধানের শীষের প্রার্থী জনাব মাজারুল ইসলাম নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখবেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর তাতী দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন, আহ্বায়ক রাকিব মাহবুব পুল্টন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম হীরা। এছাড়াও তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
প্রচারাকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়, যা প্রচারণা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd