1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 6:09 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল

  • Update Time : Friday, February 6, 2026

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এক বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে হ্নীলা বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ পথসভা ও মিছিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিলটি হ্নীলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে সমাপ্ত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট শাহজালাল চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ থানা জামায়াতে ইসলামীর আমির, টেকনাফ থানা শুরা সদস্যবৃন্দ এবং পালংখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গফুর উদ্দিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নুর আহমেদ আনোয়ারী একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। তিনি সংসদে গেলে উখিয়া-টেকনাফ এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় নুর আহমেদ আনোয়ারী বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষের অধিকার রক্ষায় কাজ করব, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।”

পথসভা শেষে একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd