1. admin@moheshpurnews24.com : admin :
February 7, 2026, 12:35 am
শিরোনামঃ
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা আমার এলাকায় গ্যাস উত্তোলন হয়, আমরা গ্যাস পাই না, তা আর হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা যুবসমাজকে ভাতার নামে অপমান নয়, যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে কর্মসংস্থান করতে চাই: ডা. শফিকুর রহমান নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫ বিএনপি সমর্থনে উত্তর বন্দরে হাউস ক্যাম্পেইন জোরদার আনোয়ারা–কর্ণফুলী আসন-১৩ সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরায় আটক ৪, নৌকা ও ট্রলার জব্দ ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা: বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের ভাই-ভাতিজাসহ আহত একাধিক হোসেনপুরে তেল পাম্প মালিকের নিকট চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, অভিযুক্ত গ্রেফতার উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল
ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, February 6, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে লাবসা ইউনিয়ন পরিষদ মাঠে লাবসা ইউনিয়নবাসীর আয়োজনে লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোট গ্রহণের দিন নয়, এটি জনগণের উন্নয়ন ও ভাগ্য নির্ধারণের দিন। সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের গণজোয়ার বইছে। এই গণজোয়ার ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ধানের শীষের গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভোটে জেতার পায়তারা করছে। জামায়াতের মুনাফিকি চরিত্রের কারণে ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যে কারণে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার বইছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন করাসাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ, বন্ধ টেক্সটাইল চালু করাসহ রাস্তা-ঘাট, ব্রিজ কালভাট তৈরি করে উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

সাতক্ষীরার অবহেলিত জনপদের উন্নয়ন ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, ডা: শহিদুর রহমান, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আকবর আলী প্রমুখ।

লাবসা ইউনিয়ন মাঠে নির্বাচনী জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আমার প্রিয় লাবসা ইউনিয়নবাসী আপনারা আমাকে সাতবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের খেদমতে ৩৮ বছর আপনাদের পাশে আছি। আমি যদি কোন অন্যায় করে থাকি এবং মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমাদের কাছে দাবি একটাই আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। তাহলে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো।

লাবসা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রে রূপ নেয় ধানের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী জনসভা। এসময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd