1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 7:04 am
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

যুবসমাজকে ভাতার নামে অপমান নয়, যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে কর্মসংস্থান করতে চাই: ডা. শফিকুর রহমান

  • Update Time : Friday, February 6, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতার মাধ্যমে যুব সমাজকে অপমানিত করতে চাই না। তিনি, যুবকদের ভিক্ষুক বানিয়ে নয়, বরং যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেই একটি মর্যাদাশীল জাতি গড়ে তুলতে হবে বলে জানান। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নিপীড়ন ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ দেশের যুব সমাজ জেগে উঠেছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেই তার প্রমাণ মিলেছে।

(৬ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারীতে জর্জ একাডেমির খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই কাউকে দমন-পীড়ন, গুম, খুন, আয়নাঘরে পাঠানো বা মিথ্যা মামলায় হয়রানি করা হবে, এমন বাংলাদেশ তারা চান না।

তিনি আরও বলেন, যে দেশে আলেম-উলামা নির্যাতনের শিকার হন বা সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভোগে, সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন জরুরি।

তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কারও সঙ্গে বেইনসাফি করা হবে না। ভোটের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশের জন্ম হবে, যেখানে ন্যায়বিচার হবে সর্বজনীন।

তিনি স্পষ্ট করে বলেন, তারা কেবল জামায়াতে ইসলামীর বিজয় চান না, পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থাও চান না; বরং ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধ বিজয়ই তাদের লক্ষ্য। ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আজ দেশে ন্যায়বিচারের অভাব স্পষ্ট। যে বিচার সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, সেই একই বিচার দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে।

অপরাধী যেই হোক, তার পরিচয় দেখে নয়, অপরাধ দেখেই বিচার নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। এমন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তারা।

জনসভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা, সাবেক জাকসু জিএস মাজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd