1. admin@moheshpurnews24.com : admin :
June 18, 2026, 8:30 am
শিরোনামঃ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ, নিঃস্ব হওয়ার দাবি সোনামসজিদ ও নোয়াপাড়ার ব্যবসায়ীদের চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী নেত্রকোনায় আলোচিত মাদক কারবারিকে পাঠাগারের সাহিত্য সম্পাদক করায় সমালোচনা ফরিদপুর চরাঞ্চলে বারি চিনাবাদাম-৮ এর উপর মাঠ দিবস অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন
ব্রেকিং নিউজঃ

আমার এলাকায় গ্যাস উত্তোলন হয়, আমরা গ্যাস পাই না, তা আর হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

  • Update Time : Friday, February 6, 2026

খ ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে ঘরের লোকরে গ্যাস দিতে হবে। আর না হলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে  নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, আমি যা বলি তাই করি। রোববার হবে বৃহস্পতিবার হবে, ৫ লাখ টাকা লাগবে এসব আমি বলি না। আমি ঘরের মেয়ে, আমারে হাঁস মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে। এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়ন হবে।এমপি হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিবো। তখন দেখবো কিভাবে চিকিৎসা নিতে হয়। অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিয়েছি; এইটার কারণ হল—এখানে আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এটা আমার বাবার জন্মভূমি। আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।

বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বার সায়েদ মিয়া ও হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম, সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd