1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:33 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, ৩৪ জেলে আটক

  • Update Time : Saturday, February 7, 2026

কক্সবাজার প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কর্তৃক কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও প্রায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে সকল ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। প্রয়োজনীয় মুচলেকা গ্রহণ করে মালিক পক্ষের নিকট বোট দুটি হস্তান্তর করা হয়।

এসময় অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয় এবং জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে প্রাপ্ত অর্থ জরিমানাসহ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, অবৈধ ট্রলিং কার্যক্রম সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের অভিযান মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd