1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:40 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে জামায়াতের বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Saturday, February 7, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা (ঝিনাইদহ):

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেন,

“জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে কোনো ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। আমাদের লক্ষ্য কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা হবে এবং নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সমাবেশে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd