1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:24 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

অষ্টগ্রামে যৌথ অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

  • Update Time : Saturday, February 7, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে অষ্টগ্রাম থানাধীন খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা খোরশেদ খান (৪৫), পিতা—মৃত দৌলত খান-এর বসতবাড়ি থেকে নিম্নবর্ণিত অস্ত্রসমূহ উদ্ধার করা হয়—

উদ্ধারকৃত আলামতসমূহ হলো—
১) সাদা শপিং ব্যাগে মোড়ানো ম্যাগাজিনসহ একটি পিস্তল (যার গায়ে ইংরেজিতে অস্পষ্ট খোদাইকৃত লেখা রয়েছে),
২) বাটসহ ৩৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা,
৩) বাটসহ ৪২.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা,
৪) বাটসহ ৩৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা,
৫) বাটসহ ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা,
৬) বাটসহ ২৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা,
৭) লাল ও কালো কসটেপযুক্ত ৩৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি হকিস্টিক,
৮) বাটসহ ২৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি,
৯) দেশীয় লোহার তৈরি ২৫.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টাঙ্গি,
১০) দেশীয় লোহার তৈরি ২০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টাঙ্গি,
১১) বাটসহ ২৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাইনিজ কুড়াল,
১২) বাটসহ ২৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাইনিজ কুড়াল,
১৩) বাটসহ ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাইনিজ কুড়াল,
১৪) বাটসহ ৩০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি লোহার চেইন,
১৫) ৬ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ফ্যানচি ড্যাগার,
১৬) ১০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সুইচ গিয়ার চাকু।
উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করে যথাযথভাবে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd