1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:32 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মাঠে ডা. লাকী

  • Update Time : Saturday, February 7, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান-এর পক্ষে আগামী ১২ তারিখ গণসংযোগ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী।
দলীয় সূত্র অনুযায়ী, ইটনা উপজেলার সন্তান ও যুবসমাজের কাছে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ডা. লাকী ওইদিন ইটনার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। গণসংযোগকালে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানাবেন এবং নির্বাচনী বিষয়ে সাধারণ মানুষের মতামত শোনার পাশাপাশি তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে যুক্ত থাকায় স্থানীয় জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তার সক্রিয় ভূমিকা এই নির্বাচনী প্রচারণাকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ-৪ আসনে ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা বাড়ছে। তারা বলেন, অভিজ্ঞ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট ফজলুর রহমান জনগণের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার। তার পক্ষে ডা. লাকীর মতো তরুণ ও জনপ্রিয় ব্যক্তির মাঠে নামা নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করবে।
আগামী ১২ তারিখের গণসংযোগ কর্মসূচি ঘিরে ইটনা উপজেলায় দলীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচি কিশোরগঞ্জ-৪ আসনের ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd