1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 11:15 pm
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জ জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, February 8, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
জেলা পুলিশ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা আজ রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, মাদক বিরোধী অভিযান জোরদার, শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং কার্যক্রম জোরদার, এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd