1. admin@moheshpurnews24.com : admin :
February 9, 2026, 1:16 am
শিরোনামঃ
রাজশাহীতে আইনজীবী’র স্ত্রী সন্তানের উপর হামলা, টাকা ছিনতাই মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশে জনতার ঢল উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। ‎ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক— নূরুল ইসলাম বুলবুল মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড
ব্রেকিং নিউজঃ

‎ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক

  • Update Time : Sunday, February 8, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (‎ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
‎ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবকের নাম শুভ (২৯)।
এ সময় তার কাছ থেকে একটি
অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি মোবাইল ফোন এবং হলুদ রঙের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, মেজর সোহেল রানার নেতৃত্বে, যৌথ বাহিনীর একটি দল অংশ নিয়ে,‎(৮ ফেব্রুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৪ টা থেকে পৌনে ৬ টা পর্যন্ত শহরের আলীপুর বাদামতলী সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করে এই যুবককে আটক করতে সক্ষম হয়।

‎সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর রাজ্জাকের মোড় শুকুর মোল্লার ছেলে শুভ অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। ফরিদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি দল এবং কোতয়ালী থানা পুলিশের সদস্যদের যৌথভাবে ঘটনাস্থল
এলাকা ঘিরে ফেলে। এ-সময় সন্দেহভাজন যুবক পালানোর চেষ্টা করে এবং তার কাছে থাকা অস্ত্রটি সড়কের পাশে ফেলে দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তাকে আটক করেন এবং তল্লাশির সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পুরাতন মোবাইল ফোন এবং হলুদ রঙের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎সেনা সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ‎‎একই সঙ্গে অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে সেনাবাহিনী। সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার জন্য সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে অভিযানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অভিযান শেষে আটককৃত যুবক ও উদ্ধারকৃত মালামাল কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ‌প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd