1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 10:17 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 
ব্রেকিং নিউজঃ

পরিবেশ রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার প্রত্যাশা : বিএনপি প্রার্থীর হাতে বাপা-বেনের সুপারিশমালা

  • Update Time : Monday, February 9, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) প্রণীত সুপারিশমালা কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. মাজহারুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক সুপারিশ সংবলিত পুস্তিকাটি তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগমের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মো. জোনায়েদ হোসেন জুয়েল ও আব্দুর রহমান জুটন উপস্থিত ছিলেন।
সুপারিশমালায় দেশের বিদ্যমান পরিবেশ সংকটের চিত্র তুলে ধরে তা উত্তরণে জরুরি করণীয় নির্ধারণ করা হয়েছে।

এতে হাওর ও জলাভূমি সংরক্ষণ, নদী ও খাল দখলমুক্ত করা, শিল্প ও নগর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বাপা নেতৃবৃন্দ এ সময় বলেন, পরিবেশ ধ্বংসের প্রভাব সরাসরি মানুষের জীবন ও জীবিকায় পড়ছে। তাই পরিবেশবান্ধব নীতিনির্ধারণে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে জনাব মো. মাজহারুল ইসলাম পরিবেশ সংরক্ষণে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
পুস্তিকা গ্রহণ করে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম পরিবেশ রক্ষায় বাপা ও বেনের ভূমিকার প্রশংসা করেন এবং টেকসই উন্নয়নের স্বার্থে পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd