1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 10:15 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে তথ্য আবেদনকারীদের হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • Update Time : Monday, February 9, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধি:
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে নীলফামারী সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবেদনকারীদের হেনস্তা, লাঞ্ছিতকরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জনস্বার্থে দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন। তবে আইন অনুযায়ী নির্ধারিত ২০ কর্মদিবসের মধ্যে তথ্য সরবরাহ না করে সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই আবেদনগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ গোলাম ফারুকের নিকট পাঠানো হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক সৈয়দ গোলাম ফারুক বিদ্যালয়ে নারী ও পুরুষদের ডেকে এনে আবেদনকারীদের হেনস্তা ও লাঞ্ছিত করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়াও তথ্য চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবেদনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, এ ধরনের আচরণ তথ্য অধিকার আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার নৈতিকতা ও আচরণবিধির পরিপন্থী।

জানাযায়,এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নীলফামারী সদর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীরা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd