1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 11:38 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা
ব্রেকিং নিউজঃ

পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে

  • Update Time : Monday, February 9, 2026

মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৩ নং বরিশাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মশিউর রহমানের উপর যুব জামায়াত কর্তৃক হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রাপ্ত অভিযোগে জানাযায় ৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সাবদিন নয়াবাজার এলাকায় ৩ নং বরিশাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিউর রহমানের সাথে বরিশাল ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হামিদুল ইসলামের কথা কাটাকাটি হয়।

এসময় যুব জামায়াতের সভাপতি হামিদুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী যুবদল নেতা মশিউরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এ ঘটনায় মামলা দায়ের ও আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে পলাশবাড়ী উপজেলা বিএনপি , পৌর বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতার্মীরা পলাশবাড়ী থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে পুলিশ এজাহার গ্রহণ করে মামলা দায়ের ও আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ জানান ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচার প্রচারনা চালানোর কারনে নির্মম ভাবে পিটিয়ে তাকে আহত করা হয়েছে।আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহামুদুল হাসান পলাশ বলেন ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে।তারা একই এলাকার বাসিন্দা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, একপক্ষ অপর পক্ষকে পিটিয়ে আহত করেছে।এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
আহতদের পক্ষ থেকে থানায় এজাহার দাখিল করা হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd