1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:37 am
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

নীলফামারী সৈয়দপুরে বর সাজে ভোট দিলেন যুবক

  • Update Time : Thursday, February 12, 2026

আব্দুস সালাম, নীলফামারীপ্রতিনিধিঃ
জীবনের অন্যতম আনন্দঘন দিন বিয়ের ব্যস্ততাকে পেছনে ফেলে নাগরিক দায়িত্ব পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক যুবক। বিয়ের সাজে সরাসরি ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোটাধিকার প্রয়োগ করে আলোচনায় এসেছেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামিউলের বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনি বরযাত্রী হওয়ার পরিবর্তে সোজা চলে যান সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। সেখানে তিনি বিয়ের পোশাকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজের মূল্যবান ভোটটি প্রদান করেন।

সামিউল ইসলাম নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মঞ্জুরুল ইসলামের ছেলে। বিয়ের দিনেও ভোট দেওয়ার এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উপস্থিত অনেক ভোটারই বলছেন, তরুণ প্রজন্মের জন্য এটি দায়িত্বশীল নাগরিকত্বের এক শক্তিশালী বার্তা।

ভোট প্রদান শেষে সামিউল ইসলাম বলেন, “ভোট দেওয়া শুধু আমার অধিকার নয়, এটি আমার দায়িত্বও। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দিন হলেও আমি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে থাকতে চাইনি। তাই আমার কাছে সিদ্ধান্ত ছিল পরিষ্কার—আগে ভোট, পরে বিয়ে।”

ভোটকেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদাহরণ নতুন প্রজন্মকে ভোটমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর বেশে সামিউলের ভোট দেওয়ার দৃশ্যটি উপস্থিত সবার নজর কেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd