1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 2:51 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

রংপুর-৬ আসনে রুদ্ধশ্বাস জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাড়িপাল্লার নুরুল আমীন

  • Update Time : Friday, February 13, 2026

​যিশাই মুরমু হীরা-রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে নাটকীয় ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নুরুল আমীন। উপজেলা প্রশাসন থেকে ঘোষিত ১১৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে ১ হাজার ৯৭১ (১৯৭১)ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
​উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১১৩টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৮৯০ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৯১৯ ভোট।

​ভোট গণনা শুরুর পর থেকেই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সাথে সাথে পাল্টাতে থাকে সমীকরণ। শেষ পর্যন্ত ১ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে মাওলানা নুরুল আমীন বিজয়ী ঘোষিত হলে এলাকায় তার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
​পীরগঞ্জের সাধারণ ভোটাররা জানান, এবারের নির্বাচনে জনমতের এক প্রতিফল ঘটেছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd