1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:37 am
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সদরে কুড়ালের আঘাতে মুহুরী নিহত

  • Update Time : Friday, February 13, 2026

মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলা-তে সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে সুজন কুমার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গাইবান্ধা জর্জ কোর্ট-এর একজন মুহুরী ছিলেন। নিহত সুজন কুমার সদর উপজেলার খামার বল্লমঝাড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মৃত নিরঞ্জন চন্দ্র সাহা।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি অনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সুজন কুমার নিজ বাসা থেকে বাজারে যাওয়ার পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছু দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই তারা অতর্কিতভাবে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd