1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:34 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়ীয়ায় আসল ব়্যাবের হাতে ভুয়া ব়্যার আটক এলাকার মানুষ আতংকিত।

  • Update Time : Saturday, February 14, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব়্যার সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার  বিজয়নগর উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যার) । এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

ব়্যার সুত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ব়্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানি এলাকার একটি কাঁচা সড়কে এক ব্যক্তি নিজেকে ব়্যাব সদস্য  পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ব়্যাবের একজন সদস্য সাদা পোশাকে ঘটনাস্থলে যান। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে ব়্যার সদস্য বলে দাবি করে এবং একপর্যায়ে প্রকৃত ব়্যাব সদস্যকেই  হুমকি দিতে শুরু করে। বিকেল ৫টা ৫০ মিনিটে ব়্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে ব়্যাব সদস্যরা তাকে দ্রুত আটক করতে সক্ষম হন। আটককালে তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মিঠুন মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে।

ব়্যাব -৯ সিলেট-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd