1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:36 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

কাঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, থানায় পিতার আত্মসমর্পণ

  • Update Time : Sunday, February 15, 2026

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলেকে ঘুমের মধ্যে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তারই পিতার বিরুদ্ধে। নিহত যুবকের নাম মেহেদী হাসান মাসুম (২৫)। অভিযুক্ত পিতার নাম বারেক খান।

শনিবার দিবাগত রাতের দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জেরে বারেক খান ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে মাসুমকে জবাই করে এবং কুপিয়ে হত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত পিতা বারেক খান কাঠালিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য পিতা সহ পরিবারের সদস্যদের নির্যাতন নিপিড়ন করতেন। নিহত মেহেদী হাসান পারিবারিকভাবে প্রায়ই ঝামেলা সৃষ্টি সহ পারিবারিক জীবন যাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজুর পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd