আব্দুস সালাম, নীলফানারী প্রতিনিধিঃ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র,জেলা শিক্ষা অফিস সহকারী প্রোগ্রামার ট্যাক অফিসার বাচ্চু মিয়া।
জেলা প্রশাসন সুত্রে জানাযায়, শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। প্রতি পয়েন্টে ৪’শ জন পণ্য সংগ্রহ করতে পারবেন নায্য মুল্যে।ভ্রাম্যমান ট্রাকে পাওয়া যাবে,চিনি ৮০ টাকা কেজি, মুশুর ডাল ৭০ টাকা কেজি,ভোজ্য তেল ১১৫ টাকা লিটার, ছোলা ৬০ টাকা কেজি,খেজুর ১৬০ টাকা কেজি দরে কিনতে পারবেন একজন ক্রেতা।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, টিসিবির কার্ড যাদের নেই তারা এসব পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, একজন ক্রেতা মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল ২ লিটার, ছোলা ১ কেজি ও খেজুর আধা কেজি কিনতে পারবেন।