1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 3:38 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এমপি আবু বকরের কর্মতৎপরতা শুরু

  • Update Time : Sunday, February 22, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার,(ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার সংসদীয় কার্যক্রম শুরু করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে ঝিনাইদহ-২ আসনের হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে তিনি রাজপথ থেকে সরাসরি জনসেবায় আত্মনিয়োগ করেন।

​হাসপাতালটির পরিদর্শন ও মতবিনিময়কালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন তিঁনি। শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসাইনের সাথে মতবিনিময় করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বৈঠকে বসেন তিনি। এ সময় তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় শেষে সংসদ সদস্য নিজে ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের সম্মুখভাগ পরিষ্কার করার কাজে যোগ দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা যথেষ্ট নয়, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরও মনের দিক থেকে পরিষ্কার হতে হবে। জনগণকে সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের বিদ্যমান সংকটগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা হবে বলেও জানান এই সংসদ সদস্য।

​তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পৌরসভার বিভিন্ন মোড়, বাস স্ট্যান্ড বা ইজিবাইক স্ট্যান্ডে যারা দরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় (চাঁদাবাজি) করছেন, তারা এখনই সতর্ক হয়ে যান। যদি কেউ এই পথ থেকে ফিরে না আসে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”পরিচ্ছন্নতা অভিযান শেষে এমপি আবু বকর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালন শাহ সরকারি কলেজ পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সালাম আদান-প্রদান করেন।

​এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার এবং পৌর আমির শফিউদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd