1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 8:46 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, February 28, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা (ঝিনাইদহ):

“হাসি মুখে রক্তদান, বাঁচাতে পারে লক্ষ প্রাণ”—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাব্বির আহমেদ। পরে ব্লাড ব্যাংকের নিজস্ব সংগীত পরিবেশন করেন হাফেজ মো. রুহুল আমিন, যা উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি মিলন আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকরা রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবার মানবিক মূল্যবোধ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “রক্তদান কোনো দয়া নয়, এটি মানবতার দায়িত্ব। একজন সুস্থ মানুষের সামান্য সময় ও সদিচ্ছা একজন মুমূর্ষু রোগীর জীবনে নতুন সূর্যোদয় এনে দিতে পারে।” তারা আরও বলেন, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক ইতোমধ্যে অসংখ্য অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক ওমর ফারুক, পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হোসেন ও মশিয়ার রহমান। এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কোটচাঁদপুর গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষক ইসাহাক আলী, সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজ-এর সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রভাষক মাহবুব আলম, সিনিয়র শিক্ষক মশিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম ও রাকিব হোসেনসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও নির্বাহী বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বক্তারা ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে রক্তদাতা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। মানবতার সেবায় এমন উদ্যোগ কোটচাঁদপুরে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd