1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:35 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার বারহাট্টায় নব নির্বাচিত এমপির সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

  • Update Time : Sunday, March 1, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। রবিবার (১লা মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান। এসময় পরিচিত ও মতবিনিময়ের সময় নব নির্বাচিত এমপি উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।

এছাড়াও তিনি বারহাট্টা উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।এসময় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি আরিফুল্লাহ সোহেল,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd