1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 7:30 pm
শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার।
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নবনির্মিত ভবনে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে

  • Update Time : Friday, March 27, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

ফুলছড়ি উপজেলার পূর্বের স্থানের কিছু লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তারা এ স্থানান্তরকে অবৈধ দাবি করে আন্দোলন শুরু করেছেন।
জানা গেছে নদী ভাঙনের কারণে ২০০৫ সালে ফুলছড়ি উপজেলা পরিষদ ভবন গজারিয়া এলাকা থেকে কালিরবাজারে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে থানা পুলিশ ব্যাংক বীমাসহ অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কালিরবাজারে স্থানান্তরিত হয়। তবে দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার অফিস গজারিয়াতেই একটি ভাড়া করা কক্ষে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায় গজারিয়ায় অবস্থিত ওই অফিসে পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা ছিল না। দলিল লেখকদের জন্য কোনো নির্দিষ্ট বসার ব্যবস্থা না থাকায় তারা একটি জরাজীর্ণ টিনশেড ঘরে অত্যন্ত কষ্টে কাজ করতেন।
এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার কালিরবাজার এলাকায় জমি ক্রয় করে একটি আধুনিক সাব-রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ করে।

গত ২৪ মার্চ থেকে নতুন ভবনে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
তবে নতুন ভবনে কার্যক্রম শুরুর পরপরই গজারিয়া এলাকার কিছু লোকজন এ স্থানান্তরের বিরোধিতা করে আন্দোলন শুরু করে।
এরই প্রেক্ষিতে ২৭ মার্চ (শুক্রবার) গজারিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি পূর্বের স্থানেই অফিসটি বহাল রাখা উচিত ছিল এবং নতুন ভবনে অবৈধভাবে অফিস স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে সরকারি নিয়মনীতি মেনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভবন নির্মাণ ও অফিস স্থানান্তর করা হয়েছে। সাধারণ মানুষের সেবা সহজ ও কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকেই আধুনিক ভবনে কার্যক্রম শুরুকে স্বাগত জানালেও একটি পক্ষ এর বিরোধিতা অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd