মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় গোবিন্দগঞ্জে কমিটি বিভক্তি ও নেতৃত্বের বিরোধকে কেন্দ্র করে সাঁওতালদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে
এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
রোববার (১২ এপ্রিল) দুপুরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকায় এ ঘটনা ঘটে
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে
প্রত্যক্ষদর্শীরা জানান বাপ দাদার জমি ফেরতের দাবিতে সাঁওতালদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল
ওই কর্মসূচিতে অংশ নিতে নারী পুরুষ দলবেঁধে বাগদা এলাকায় যাচ্ছিলেন
এ সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাদের ওপর আকস্মিক হামলা চালায় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে