1. admin@moheshpurnews24.com : admin :
April 17, 2026, 8:08 am
শিরোনামঃ
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! সাদুল্লাপুর উপজেলায় রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করনে গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী নেত্রী এমিলি হেমব্রোম যিনি গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে বিশাল মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে কৃষি প্রণোদনা ও বিনামূল্যে সার- বীজ বিতরণ।   

  • Update Time : Tuesday, April 14, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত
নাসিরনগর উপজেলায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (১৩ এপ্রিল) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন নাছরীন এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায়, কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য জননেতা এমএ হান্নান এমপি । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন।অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি এমএ খালেদ, সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আরিফুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোঃ আছমত আলী।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৫০ জন আউশ চাষিকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি  সার পাচ্ছেন।
ইউনিয়ন ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নাসিরনগর  সদর ইউনিয়নে ৪৫০  জন,ভলাকোট ইউনিয়নে ৫০ জন, কুন্ডা ইউনিয়নে ৫০ জন,গোকর্ণ ইউনিয়ন ৬৫০ জন, বুড়িশ্বর ইউনিয়ন ৫৫০ জন, পুর্বভাগ ইউনিয়ন ৪০০ জন, ফান্দাউজ ইউনিয়ন ৩০ জন, গুনায়াউক ইউনিয়ন ৭০ জন, হরিপুর ইউনিয়ন ৫০ জন,  ধরমনডল ইউনিয়ন ১০০ জন, চাপরতলা ইউনিয়ন ৫০  জনসহ উপজেলার ১১টি ইউনিয়নে ২ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি প্রণোদনা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd