1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 8:58 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

মুগদা-মান্ডায় ‘কানা সুজন’ ও তার ‘ভাইয়া গ্রুপ’-এর ত্রাস: জিম্মি এলাকাবাসী

  • Update Time : Thursday, April 16, 2026

এম রাসেল সরকার:
​রাজধানীর মুগদা ও মান্ডা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুজন ওরফে ‘কানা সুজন’ এবং তার পরিচালিত কিশোর গ্যাং ‘ভাইয়া গ্রুপ’।

এক সময়ের শীর্ষ সন্ত্রাসী জাফর আহমেদ মানিকের অনুসারী ও ‘ডান হাত’ পরিচয় দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই সুজন। প্রকাশ্যে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

​গত ১১ এপ্রিল (শনিবার) রাতে মান্ডা এলাকায় জহিরুল ইসলাম আরিয়ান মৃধা নামের এক যুবক ও তার পরিবারের ওপর সুজন বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আরিয়ানসহ এলাকার সচেতন যুবকরা জামাইটেক এলাকায় প্রকাশ্য মাদক বিক্রি বন্ধে পুলিশকে সহযোগিতা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন, রোমান, আকাশ, মেহেদী ও আলামিনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী আরিয়ানের ওপর চড়াও হয়।

​হামলার বর্ণনা দিয়ে আরিয়ান মৃধা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এলাকায় মাদক চলতে দেব না। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিচ্ছিলাম দেখেই সুজন ক্ষিপ্ত হয়। শনিবার রাতে রোমান সুইচগিয়ার দিয়ে আমার মুখ চিরে দেয়। সুজনের হাতে পিস্তল ছিল। মাইদুল ভাই আমাকে টেনে ভেতরে না নিলে ওরা আমাকে মেরেই ফেলত। ”​হামলাকারীরা কেবল আরিয়ানকেই নয়, তার বৃদ্ধা চাচির বুকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

​অনুসন্ধানে জানা যায়, উত্তর মুগদাপাড়ার মদিনাবাগ এলাকার বাসিন্দা মো. সুরুজের ছেলে সুজন নিজেকে শীর্ষ সন্ত্রাসীর লোক ছাড়াও রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। সে নিজেকে বিএনপি নেতা দাবি করলেও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন, দলে তার কোনো পদ-পদবি নেই। মূলত অপরাধ আড়াল করতেই সে এসব পরিচয় ব্যবহার করে আসছে।

​‘ভাইয়া গ্রুপ’ নামের এই গ্যাংটি এলাকায় নানা অপকর্মে লিপ্ত রয়েছে, গত বছরের ২ সেপ্টেম্বর মুগদা জান্নাতবাগ এলাকায় এক শিক্ষার্থীকে অপহরণ করে ১০ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এই গ্রুপটি। সে সময় জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল।

“কয়েকদিন আগে মানিকনগরে মোবাইল ছিনতাইয়ের সময় সুজন হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেলেও তার অপরাধমূলক তৎপরতা থামেনি।

স্থানীয়দের অভিযোগ, ‘চিপ বাবু’সহ কয়েকজন প্রভাবশালী গডফাদারের ছত্রছায়ায় ইয়াবা, আইস ও ফেন্সিডিলের রমরমা ব্যবসা চালাচ্ছে এই বাহিনী। সুজন এই সিন্ডিকেটের ‘মাঠ পর্যায়ের কমান্ডার’ হিসেবে পরিচিত। ​আবেগাপ্লুত কণ্ঠে আরিয়ান মৃধা বলেন, “আমি মাদক বেচি না, চাঁদাবাজি করি না। এলাকার ভালোর জন্য কাজ করতে গিয়ে আজ আমি ও আমার পরিবার বিপন্ন। আমি এর বিচার চাই।”

​এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, সুজনকে গত বছরের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। সে বর্তমানে জামিনে রয়েছে। ওসি আরও বলেন, “সাম্প্রতিক কোনো তাণ্ডবের বিষয়ে আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। তথ্য-প্রমাণসহ অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।”

​এলাকাবাসীর দাবি, চিহ্নিত এই মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, অন্যথায় এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd