1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 5:34 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে কর্মী ও সহযোগী সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে শিশুকে হেনস্তার চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত

  • Update Time : Friday, April 24, 2026

খ ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়া জেলার চার নারী মনোনয়ন পেয়েছেন। তারা হলেন বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি ও নাদিয়া পাঠান পাপন এবং জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ ও শহীদ জননী রোকেয়া বেগম।
জানা গেছে, নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের হাজি মফিজুল ইসলামের মেয়ে সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তিনি ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের সমন্বয়ক এবং ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। এর আগে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তুলি মানবাধিকার আন্দোলনের একজন পরিচিত মুখ। অন্যদিকে বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেনের মেয়ে নাদিয়া পাঠান পাপন ছাত্ররাজনীতি থেকেই সক্রিয়। তিনি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা। তার পিতা ইঞ্জিনিয়ার মমতাজুল করীম দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাতা বেগম সালেহা মমতাজও ছিলেন সক্রিয় কর্মী। নবীনগরের রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রাম তার পৈতৃক নিবাস।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি একজন গবেষক ও লেখক হিসেবেও পরিচিত।
এদিকে আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রামের রোকেয়া বেগমও জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তিনি শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার সন্তানের মৃত্যুর ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সেই প্রেক্ষাপটে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রাহ্মণবাড়িয়ার এই চার নারীর মনোনয়ন জেলার রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd