1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 4:31 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে এনসিপি মনোনয়নপ্রত্যাশী মোঃ হৃদয় আহাম্মেদের উঠান বৈঠক জমজমাট

  • Update Time : Wednesday, December 10, 2025

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ কোটচাঁদপুর–মহেশপুর আসনে রাজনৈতিক অঙ্গন জমে উঠতে শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী তরুণ রাজনীতিক মোঃ হৃদয় আহাম্মেদ আজ মঙ্গলবার কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের ১নং ওয়ার্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করেন।

বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে মনোনয়নপ্রত্যাশী হৃদয় আহাম্মেদের প্রতি প্রত্যাশা ও সমর্থন ব্যক্ত করেন।
স্থানীয়দের উপস্থিতি ও অংশগ্রহণে জালালপুর গ্রামের পরিবেশে নির্বাচনী উচ্ছ্বাস তৈরি হয়।

অনুষ্ঠানে এনসিপি জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা আসন্ন নির্বাচনে দলীয় প্রস্তুতি, স্থানীয় উন্নয়ন সম্ভাবনা এবং তৃণমূলের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী মাঠে সংগঠনের উপস্থিতি ও কার্যক্রম জোরদার করা হবে।

উঠান বৈঠকে মোঃ হৃদয় আহাম্মেদ বলেন,
“জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি রাজনীতি করি। তৃণমূল মানুষের উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্য–কৃষি খাতকে শক্তিশালী করা এবং যুবসমাজকে উৎপাদনমুখী কর্মসংস্থানের পথে এগিয়ে নেওয়াই আমার অঙ্গীকার।”

বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং আগত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিকে শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd