1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 5:11 am
শিরোনামঃ
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল দশা, কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঢেউটিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ সম্পন্ন জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা । গাইবান্ধায সদর উপজেলায় কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান রাজশাহী বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন নেত্রকোনার বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
ব্রেকিং নিউজঃ

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরে আঁকাবাঁকা গ্রামীণ সড়কে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Friday, May 29, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“স্বাস্থ্যই সম্পদ” এবং “তারুণ্যের বাংলাদেশ” গড়ার স্লোগানকে ধারণ
করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রায় ৪ কিলোমিটার আঁকাবাঁকা গ্রামীণ সড়কে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসির উদ্যোগে,(২৯ মে) শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে চর কৃষ্ণনগর ব্রিজ থেকে শুরু করে কালীতলা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে দৌড় প্রতিযোগিতার উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

দৌড়ে অংশ নেওয়া প্রতিযোগীরা ব্রীজ থেকে চর কৃষ্ণনগর সড়ক হয়ে-কাচারদিয়া মোড়-হাট গোবিন্দপুর বাজার প্রদক্ষিন করে কালীতলা বাজারে গিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

প্রতিযোগিতায় ওয়ার্ডের বিভিন্ন এলাকার খেলোয়াড়দের বয়স সীমা
৩৫ বছর ঊর্ধ্বে বয়সী মোট ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা।

আনন্দঘন এই উৎসবের দৌড় প্রতিযোগিতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাড়ীঘর থেকে লোকজন গ্রামের আঁকাবাঁকা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যায় এবং গ্রীস্মের সকালে সূর্যের আলো তখনো ফোটেনি। প্রাণ ভরে জনসাধারণ দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন।

এরআগে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান এর সভাপতিত্বে, ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন হাট গোবিন্দপুর রক্তরেখা ষুব সংঘের সভাপতি এম.এ রাজ্জাক।

প্রধান অতিথি এম.এ রাজ্জাক
বলেন, ‘ম্যারাথন শুধু দৌড় প্রতিযোগিতার বিষয় নয়। সামাজিক দায়িত্ব ও সবাইকে নিয়ে চলার আনন্দের প্রতীক হিসেবে এটি কাজ করে। ঐতিহ্য ধরে রাখতে এটি মানুষকে একসঙ্গে করে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ হবে।

দৌড় প্রতিযোগিতায় এ-সময় উপস্থিত ছিলেন, হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম মাষ্টার, শিক্ষক বিরেন মজুমদার, সাবেক শিক্ষক ছিদ্দিকুর রহমান, সাংবাদিক নিরঞ্জন মিত্র প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান।

উক্ত প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হলেন মোঃ ফরিদ, দ্বিতীয় মাসুদ রানা, তৃতীয় ওবায়দুল মুন্সী।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারকারীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং দ্বিতীয় থেকে দশম
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd