1. admin@moheshpurnews24.com : admin :
November 18, 2026, 6:53 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরে ছাত্রদলের বিশাল শোডাউন, নৈরাজ্য প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা নিষিদ্ধ আ.লীগের অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে মিছিল; নাশকতার অপচেষ্টা রুখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ নেত্রকোণায় আ. লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফরিদপুরে জেলা প্রশাসকের নিকট আশা’র পক্ষ থেকে শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত মহেশপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার।
ব্রেকিং নিউজঃ

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

  • Update Time : Wednesday, November 18, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আনন্দঘন পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এইচএসসি প্রথম বর্ষ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এ সময় উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক একটি জীবন, একটি পরিবার এবং পুরো জাতির স্বপ্ন ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবাইকে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান অধ্যক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd