1. admin@moheshpurnews24.com : admin :
October 12, 2026, 10:19 pm
শিরোনামঃ
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪ অপহরণে ব্যবহৃত সিএনজি জব্দ- নেত্রকোনায় মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা বিতরণ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ জীবননগর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : Thursday, August 27, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিট থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আমারে দেবো না ভুলিতে…’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কবির রচিত অমর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। এছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম আজও মানুষের মাঝে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। প্রজন্ম থেকে প্রজন্মে নজরুলের সৃষ্টি ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd