1. admin@moheshpurnews24.com : admin :
September 6, 2026, 10:14 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন নেত্রকোনার সীমান্তে ৮ মাসে ৩১ বিজিবি’র অভিযানে প্রায় ১১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ গৌরনদীতে রাস্তায় ধান চাষ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ! র‍্যাব ১৫ এর হাতে ৩ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে জামাত নেতার বিবৃতি। মহেশপুরে একজন কে পিটিয়ে হত্যা। রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কোটচাঁদপুরে মানবাধিকার সংগঠনের পক্ষে খাবার বিতরণঃ
ব্রেকিং নিউজঃ

গৌরনদীতে রাস্তায় ধান চাষ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ!

  • Update Time : Sunday, September 6, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলাকর গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। বর্ষা মৌসুমে রাস্তাজুড়ে কাদা ও পানি জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির বেহাল দশা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এলাকাবাসী প্রতীকীভাবে রাস্তায় ধানের চারা রোপণ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায়। কাদা-পানির কারণে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হয়।
এলাকাবাসীর ভাষ্য, রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এ কারণে প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় ধান রোপণ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে এর বর্তমান অবস্থা যাচাই করেন এবং প্রয়োজনীয় সংস্কারকাজের উদ্যোগ নেন।
রাস্তাটির অবস্থান: শৌলাকর গ্রাম, ৪ নম্বর ওয়ার্ড, বাটাজোর ইউনিয়ন, গৌরনদী উপজেলা, বরিশাল জেলা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd