1. admin@moheshpurnews24.com : admin :
March 9, 2026, 11:45 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত ১ পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল দীর্ঘদিন পর নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী দিনাজপুরে শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি শুরু: বড়মাঠে অবকাঠামো কাজের উদ্বোধন একটি শোক সংবাদ আমরা গভীর দুঃখের সহিত জানাইতেছি যে পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন

  • Update Time : Saturday, March 7, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের প্রতিবাদ এবং নারীর সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের নামোশংকরবাটী চৌমুহনী রোড সংলগ্ন এলাকায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নারীসহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. আকসানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা আজিজা খাতুন, শিবগঞ্জ উপজেলার শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদউজ্জামান এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সদস্য ও মুন্নি মোল্লা হোমমেটের স্বত্বাধিকারী মুর্শেদা খাতুন মুন্নি প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল— “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব : বাস্তবতা ও প্রত্যাশা।”

মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনের মনোনয়নের নীতিমালা লিখিত করা এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করা; নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা।
এছাড়াও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd