1. admin@moheshpurnews24.com : admin :
October 16, 2026, 10:21 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ হ্নীলায় দারুস সুন্নাহ মাদ্রাসা-হোয়াকিয়া পাড়া সড়কের ঢালাই কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার মুকুটনাইট ধাতু চৈত বিহার কমিটির নেতৃবৃন্দ খোরশেদ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ – টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড হরিণাকুণ্ডুতে প্রীতি ফুটবল ম্যাচে ইউএনও একাদশ চ্যাম্পিয়ন কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ, মহেশপুরের ২ নারী ও এক পুরুষসহ আটক ৫ শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

  • Update Time : Friday, October 16, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গান পাউডার সদৃশ্য ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় দুটি হাসুয়াও জব্দ করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেল, গান পাউডার সদৃশ্য পাউডার, হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ধার করা আলামতগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে ধারণা করছে অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd