1. admin@moheshpurnews24.com : admin :
November 20, 2026, 3:23 am
শিরোনামঃ
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ। মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

  • Update Time : Thursday, November 19, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাঁটাই মসজিদ সংলগ্ন , বানীপাড়া, রামকৃষ্ণপুর পূর্বের আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তৌহিদুল ইসলাম তৌহিদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযান সম্পর্কে দলনেতা মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা অভিযান পরিচালনা করলেই হবে না, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। তাঁদের টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছে। তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd